Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

ঈদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

ঈদ উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটির খবর ভুয়ো, জানালো রাজ্য সরকার।

ঈদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

শনিবার থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করছে একটি সরকারি বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের ‘বিশ্ববাংলা’ লোগো সম্বলিত রাজ্যের অর্থ দফতরের নামাঙ্কিত সেই বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে,’ ইদ উপলক্ষ্যে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার। পাশাপাশি, পূর্ব ঘোষণা মত ১৬ জুনও (শনিবার) ছুটি থাকবে।’ ঈদ উপলক্ষ্যে রাজ্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে বলে, এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই অনেকের নজরে পড়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই ধরনের কোনও ছুটির বিজ্ঞপ্তি রাজ্যের অর্থ দফতরের তরফে জারি করা হয়নি। গোটা বিষয়টাই ভুয়ো।
রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ জানিয়েছেন,বিষয়টি পুলিশের নজরে এসেছে, কে বা কারা এই ভুয়ো খবর রটাচ্ছে তার খোঁজ নেওয়া শুরু হয়েছে। পোস্টটির উৎস সন্ধানে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: এবার থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিকেলেও আউটডোর পরিষেবা; বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *