Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

রাজ্য পুলিশের অফিসারের সিনেমায় সেন্সর বোর্ডের কোপ

দেশের সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ফের একটি বাংলা সিনেমার কিছু শব্দ বাদ দেওয়ার নির্দেশ নিয়ে বিতর্ক

রাজ্য পুলিশের অফিসারের সিনেমায় সেন্সর বোর্ডের কোপ

রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হুমাউন কবীর পরিচালিত বাংলা সিনেমা ‘আলেয়া’র কয়েকটি শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিল সেন্সর বোর্ড। এই শব্দগুলি হল গুজরাত, আহমেদাবাদ, কাফের, শ্রী রাম এবং ত্রিশুল। ২০০২ সালের গুজরাত দাঙ্গার পরবর্তী সময়ে একটি বিশেষ ঘটনার পটভূমিকায় হুমাউন কবীর সম্প্রতি এই সিনেমাটি তৈরি করেন। সিনেমাটির কয়েকটি দৃশ্য ইতিমধ্যেই সেন্সর বোর্ড বাড দেওয়ার সুপারিশ করে। পরিচালক তা মেনে নিলেও, এই পাঁচটি শব্দ সিনেমা থেকে মিউট করার জন্য সম্প্রতি সেন্সর বোর্ড নতুন নির্দেশ দেয়। এর আগে অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রেও কিছু অংশ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড, যা নিয়ে সেই সময় তীব্র বিতর্ক হয়। এবার ফের ‘আলেয়া’ সিনেমা থেকে গুজরাত, আহমেদাবাদ, কাফের, শ্রী রাম, ত্রিশুলের মতো শব্দ বাদের নির্দেশকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালে অঘটন, ব্রাজিলে মৃত্যু তরুণ স্বেচ্ছাসেবকের, ট্রায়াল চলবে জানালো ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *