Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
2 July 2026

শুক্রবার সকাল ৯ টায় ভিডিও বার্তা দেবেন মোদী, কী বলবেন তা নিয়ে জল্পনা

শুক্রবার জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী

শুক্রবার সকাল ৯ টায় ভিডিও বার্তা দেবেন মোদী, কী বলবেন তা নিয়ে জল্পনা

ফের প্রধানমন্ত্রীর ট্যুইট। জানালেন, শুক্রবার সকাল ৯ টায় একটি ভিডিও বার্তা শেয়ার করবেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে টালমাটাল বিশ্ব। মারণ ভাইরাসের থাবা থেকে বাঁচতে ভারতে চলছে ৩ সপ্তাহের লকডাউন। সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তার আগে জনতা কার্ফুর ঘোষণাও তিনি করেছিলেন জাতির উদ্দেশে ভাষণের মধ্যে দিয়েই।
লকডাউন চলাকালীন যাতে মানুষ নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে, সে কথা ভেবে কদিন আগেই যোগ ব্যায়ামের একটি অ্যানিমেশন শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার কী বলবেন। এখন তা নিয়েই চলছে জল্পনা।

আরও পড়ুন: ফের শুটআউট কোর্ট চত্বরে, যোগীরাজ্যে মৃত্যু আইনজীবীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation