Take a fresh look at your lifestyle.

জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’, স্ত্রী তথা বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

91

আসানসোল পুরভোট ঘিরে সকাল থেকে অশান্তি। বিক্ষোভের মুখে পড়েন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। নির্বাচনী বিধি ভেঙে বুথে ঢোকার চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন জিতেন্দ্র। তিনি জানিয়েছেন, ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি তাঁর স্ত্রী। চৈতালির নির্বাচনী এজেন্ট তিনি। তাই বুথে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি।

কিন্তু তৃণমূলের অভিযোগ, সশস্ত্র রক্ষী নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেছিলেন জিতেন্দ্র। সেইসময় তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে ঝামেলা চলার সময় বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারিকে মারধর করার অভিযোগও ওঠে।

Comments are closed.