ভাষণ দিতে দিতেই অজ্ঞান হয়ে মঞ্চেই লুটিয়ে পড়লেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরায়। সঙ্গে সঙ্গে তাঁকে বিমানে আহমেদাবাদে নিয়ে আসা হয়। তাঁর করোনা রিপোর্ট পসিটিভ ধরা পড়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
২১ ফেব্রুয়ারি গুজরাতে পুরো নির্বাচন। তার প্রচারে ভাদোদরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। সেখানেই এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই শরীর খারাপ বিজয় রুপানির। তাঁকে প্রচারে বেরোতে বারণ করা হলেও শোনেননি।
আরও পড়ুন: স্থিতিশীল প্রণব মুখার্জি এখনও ভেন্টিলেশনে, মৃত্যুর গুজব উড়িয়ে ফেক নিউজকে নিশানা পুত্র অভিজিতের
রবিবার নিজামপুরা এলাকাতে একটি সভা মঞ্চে বক্তৃতা করছিলেন রুপানি। সেই সময় হটাৎ মাইকের স্ট্যান্ড ধরে দুলতে থাকেন গুজরাতের মুখ্যমন্ত্রী। এক নিরাপত্তা রক্ষী তা বুঝতে পেরে এসে বিজয় রুপানির কাঁধ ধরে ফেলেন। কিন্তু সেই সময় সংজ্ঞা হারিয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন বিজয় রুপানি। প্রথমে বসে পড়েন তারপর অজ্ঞান হয়ে যান তিনি।
Praying for speedy recovery of h’ble CM Shree @vijayrupanibjp ji🙏@CMOGuj #VijayRupani pic.twitter.com/WsMSqxBHyD
— Bhikhabhai Rathavi Rajput ( Modi ka Parivar) (@BHIKHALALRATHA1) February 14, 2021
আরও পড়ুন: অতলে অর্থনীতি, গত ৪০ বছরে এই প্রথম দেশের জিডিপির বেনজির সঙ্কোচন, পৌঁছাল – ২৩.৯ শতাংশে
সঙ্গে সঙ্গে তাঁকে বিমানে আহমেদাবাদে আনা হয়। ভর্তি করা হয় হাসপাতালে। ডাক্তাররা বলছেন, অত্যন্ত ক্লান্তির কারণে রক্তচাপ তলানিতে ঠেকেছিল গুজরাতের মুখ্যমন্ত্রীর। তবে বর্তমানে তিনি অনেক ভাল আছেন।




