Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
14 June 2026

গুজরাতে রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক, মৃত অন্তত তিন

গুজরাতে রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক, মৃত কমপক্ষে তিন, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক

গুজরাতে রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক, মৃত অন্তত তিন

গুজরাতের ভারুচে একটি রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক করে মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের, আহত দুজন। সংবাদসংস্থা সূত্রে এই খবর জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে আরও খবর, ভারুচের ওই রাসায়নিক প্ল্যান্টে বুধবার গভীর রাতে প্রথম গ্যাস লিকের ঘটনাটি নজরে আসে প্ল্যান্ট কর্তৃপক্ষের। মূলত ক্ষতিকারক রাসায়নিক পরিশোধন করে নতুন নানা ধরনের রাসায়নিক তৈরি হত ওই প্ল্যান্টে। এরপর দ্রুত ওই রাসায়নিক কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে তীব্র ঝাঁঝালো গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই রাসায়নিক প্ল্যান্টটি ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মোদী-রাহুল তরজা দিয়েই শেষ কর্ণাটক বিধানসভার প্রচার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *