Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 June 2026

মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে

মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জের। কলকাতা দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশের মুখ ভার। বিকেলের পর ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে তো বটেই আগামী সপ্তাহের শুরুর দুদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি চলবে।

শহরে ভারী বৃষ্টি হলে জলবদ্ধতার সমস্যা যাতে তৈরি না হয় এ জন্য ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন পুরকর্মীরা।

আরও পড়ুন: আদিবাসী শংসাপত্র নিয়ে অভিযোগ সমাধান করতে হবে ৪ সপ্তাহের মধ্যে, নির্দেশ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের, চালু হল টোল ফ্রি নম্বর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal