Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

স্বপ্ন উড়ানের পথে দৌড়বিদ হিমা দাস, অসম পুলিশে ডিএসপি হিসাবে নিযুক্ত হলেন

স্বপ্ন উড়ানের পথে দৌড়বিদ হিমা দাস, অসম পুলিশে ডিএসপি হিসাবে নিযুক্ত হলেন

অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরায়। তবুও ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে বড় হয়ে দেশের জন্য কিছু করবে সে। আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস অসম পুলিশে ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের, সেখানেই সরকারিভাবে শপথ গ্রহণ করে দেশ সেবার কাজে নিযুক্ত হলেন হিমা। অনুষ্ঠান সভায় শৈশবের কথা বলতে গিয়ে কাঁপা কন্ঠে তিনি বলেন, ছোটবেলার স্বপ্ন পূরণ হল। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন পুলিশ অফিসার হওয়ার। তিনি আরও জানালেন, এই স্বপ্নপূরণের মুহূর্ত তাঁর স্মৃতিতে চিরোজ্জ্বল হয়ে থাকবে।

inline 2অনুষ্ঠান সভায় হিমা দাসের হাতে অসম পুলিশের শীর্ষস্থানীয় কর্তৃত্বের নিয়োগপত্র তুলে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এদিন হিমার পাশাপাশি আরও ৫৯৭ জন সাব ইন্সপেক্টরের নিয়োগ পত্র পান।

inline 1নতুন দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে দৌড়বিদ হিমা দাস শৈশবের দিনগুলোতে ফিরে গিয়ে বলেন, “স্কুলে পড়ার সময় থেকেই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম। মা সবসময় চাইতেন অসম পুলিশের হয়ে কাজ করি। তাই আজ আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হল।” একজন দায়িত্বপ্রাপ্ত ডিএসপি হয়ে হিমা জানিয়েছেন, তিনি রাজ্যের উন্নতির জন্য কাজ করবেন। এরই সঙ্গে ব্যক্ত করেন তাঁর ক্রীড়া জীবনের প্রতিশ্রুতির কথাও।

আরও পড়ুন: এবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম-পদবী নিয়ে প্রশ্ন তুললেন তথাগত রায়! বাঙালি নোবেলজয়ীকে নিয়ে পরপর ট্যুইট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice