Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

১৩ বছরের গণধর্ষিত, অন্তঃসত্ত্বা কিশোরীর চরিত্রে এবার পর্দায় আসতে চলেছেন ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দে

১৩ বছরের গণধর্ষিত, অন্তঃসত্ত্বা কিশোরীর চরিত্রে এবার পর্দায় আসতে চলেছেন ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দে

২০১২ সালে নির্ভয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। নার্সিং এর এক ছাত্রীর রাতেরবেলা বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা দেশ। এবার সেই ঘটনার ছায়ায় তৈরি সিনেমা আসতে চলেছে টলিউডের বড়পর্দায়। যেখানে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দে কে।

সিনেমাটির পরিচালক অংশুমান প্রত্যুষ জানিয়েছে সিনেমাটির নাম ‘নির্ভয়া’ হলেও বাস্তবের ঘটনাটির সঙ্গে বিশেষ মিল নেই। বরং এখানে তেরো বছরের এক কিশোএরীর গণধর্ষিত হওয়ার ঘটনাকে তুলে ধরা হবে। পাশাপাশি ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পরা এবং তারপর আইনের টানাপোড়েনকে তুলে ধরা হবে সিনেমাতে।

সিনেমাটির মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’খ্যাত অভিনেত্রী হিয়া দেকে। পরিচালক জানিয়েছেন হিয়া বহুদিন ধরে অভিনয় করছেন। যে কারণে তার ভরসা ছিল হিয়া চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন ফিল্মে হিয়াকে দিয়ে কোনও ম্যাচিওরড দৃশ্য শুট করানো হয়নি।

আরও পড়ুন: সাহসী পোশাকে ফটো পোস্ট করে সমালোচনার মুখে অভিনেত্রী অন্বেষা হাজরা! ‘সবসময় মিঠাইকে নকল করার কি আছে?’ তুমুল বিতর্ক মিঠাই ভক্তদের প্রশ্নে, ভাইরাল ছবি

এই প্রসঙ্গে হিয়া জানিয়েছেন তিনি বিশেষ কোনো প্রস্তুতি নেননি। বরং ক্যামেরার সামনে যেমন মনে হয়েছে, তেমনই অভিনয় করেছেন। সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছে এপ্রিল মাসে। চলতি বছরের নভেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘নির্ভয়া’।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment