Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

অমিত শাহের হুমকির পরই বেনজির সিদ্ধান্ত কমিশনের, অপসারিত স্বরাষ্ট্র সচিব, রাজীব কুমার, এগোল শেষ দফার ভোটের প্রচারের সময়

বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রচার করা যাবে রবিবার ভোটের জন্য, জানাল কমিশন

অমিত শাহের হুমকির পরই বেনজির সিদ্ধান্ত কমিশনের, অপসারিত স্বরাষ্ট্র সচিব, রাজীব কুমার, এগোল শেষ দফার ভোটের প্রচারের সময়

অমিত শাহের র‍্যালিকে কেন্দ্র করে অশান্তি এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর ২৪ ঘন্টাও কাটল না, লোকসভা ভোটের শেষ দফার আগে রাজ্যে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। নজিরবিহীনভাবে বৃহস্পতিবার রাত দশটার পর থেকে রাজ্যে শেষ দফার ভোটের জন্য রাজনৈতিক প্রচার বন্ধ করে দিল কমিশন। যেহেতু রবিবার ভোট, তার ৪৮ ঘন্টা আগে শুক্রবার বিকেল পর্যন্ত প্রচার করার নির্ধারিত সময় ছিল, কিন্তু তার এক দিন আগেই রাজ্যে ভোট প্রচার বন্ধ করে দিল নির্বাচন কমিশন।
পাশাপাশি, রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিল কমিশন। তাঁর কাজকর্ম দেখভাল করবেন মুখ্যসচিব মলয় দে। সেই সঙ্গে বর্তমানে এডিজি সিআইডি পদে থাকা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও অপসারিত করেছে নির্বাচন কমিশন। কমিশন নির্দেশ দিয়েছে, শুক্রবার সকাল দশটার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করতে হবে রাজীব কুমারকে।
কমিশন জানিয়েছে, দেশে এই প্রথম কোনও রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগ করা হল। দিল্লি থেকে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন সদনে গিয়ে পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচন নিয়ে অভিযোগ জানানো হয়। এ রাজ্যে কী ঘটছে কমিশনও সে বিষয়ে নজর রাখছিল।
সপ্তম দফার নির্বাচনে এ রাজ্যে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, উত্তর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রে রবিবার ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলিতে ১৬ ই মে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলি প্রচারের শেষ সুযোগ পাবে।
মঙ্গলবারই কলকাতায় এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার ২৪ ঘন্টার মধ্যেই এ রাজ্যের শেষ দফা ভোটের আগে বেনজির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: করোনা দেশবাসীকে স্বনির্ভর হতে শিখিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation