Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

‘কলকাতা বা বিধাননগরে হুক্কা বার বন্ধ নয়’, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

‘কলকাতা বা বিধাননগরে হুক্কা বার বন্ধ নয়’, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা ও বিধাননগর এলাকায় বন্ধ করা যাবে না হুক্কা বার। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন, হুক্কা বার বন্ধ করা নিয়ে কোনও আইন নেই। তাই কলকাতা ও বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। তিনি সাফ জানিয়ে দেন, যদি হুক্কা বারগুলি বন্ধ করতে হয়, তবে রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে।

ডিসেম্বরের শুরুতে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শহরের সব হুক্কা বার বন্ধ করার অনুরোধ করা হচ্ছে। বিধাননগর পুরসভাও একই সিদ্ধান্ত নেয়। এরপর কলকাতা এবং বিধাননগর পুরসভার বিরুদ্ধে গিয়েছিল হুক্কা বার কর্তৃপক্ষ। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। হুক্কা বার কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০০৩ সালে সেন্ট্রাল টোব্যাকো আইন মেনে বারগুলি চালানো হয়। হুক্কায় ভেষজ তামাক ব্যবহারের কথা জানানো হয়। এদিন বিচারপতি মান্থা বলেন, কলকাতা পুরসভা ও বিধাননগর পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছিল তা আইন মেনে নেওয়া হয়নি। তিনি বলেন, হুক্কায় কোথাও কিছু মেশানো হচ্ছে কিনা তা অনুসন্ধান করা যেতে পারে। হুক্কায় হার্বাল প্রোডাক্ট ব্যবহার হলে অসুবিধা কোথায়? প্রশ্ন তোলেন বিচারপতি মান্থা। কিন্তু হুক্কা বার বন্ধ করে দেওয়া আইন বিরুদ্ধ জানিয়ে দেওয়া হয় হাইকোর্টের তরফে।

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিয়েছেন, হুক্কা বারগুলিতে আইন বিরুদ্ধ কোনও কাজ হলে সেই পদক্ষেপ নেবে পুলিশ। কিন্তু  কেন্দ্রীয় সরকারের আইন মেনেই হুক্কা বার চলতেই পারে।

আরও পড়ুন: ক্লাস 11 ও 12 এর ছাত্রীদের জন্য বিজ্ঞান বৃত্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal