Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৯ ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কর্মস্থলে কোনো ভালো সংবাদ

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৯ ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কর্মস্থলে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা রহস্যজনক আয়ের সুযোগ পাবেন। কোনো বন্ধুর কাজের মাধ্যমে আশানুরুপ আয় রোজগার হবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কে দেখা দেবে টানাপোড়ন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকার সকাল বেলাতেই কোনো সু সংবাদ প্রাপ্তি। বিদ্যার্থীদের বিদেশী ভিসা লাভের যোগ প্রবল। গবেষকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার দূর্বলতা জেনে ফেলতে পারেন। এটা আপনার ভবিষ্যতের হাতিয়ার। সাঙ্গঠনিক কাজের জন্য সম্মানিত হওয়ার যোগ। সকল প্রকার বাধা বিপত্তি পেড়িয়ে কাঙ্খীত পদ পদবী লাভে সক্ষম হবেন।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকার দিনিটি রহস্যজনক জটিলতার। দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক উন্নতি হবে। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আশানুরুপ সফল হবেন। বৈদেশিক বাণিজ্যে সফল হওয়ার দিন।

আরও পড়ুন: আজকের রাশিফল শুত্রুবার ১৩ নভেম্বর ২০২০

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক দিক থেকে সকালে কিছু লাভ হলেও দুপুর থেকে সময় ঝামেলার। রহস্যজনক ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক পাওনাদারের তাগাদা বৃদ্ধির আশঙ্কা। ব্যাংক ঋণ এর কিস্তি পরিশোধের জন্য ধার করতে হতে পারে। পুলিশী গ্রেফতার বা হয়রাণির আশঙ্কা।

সিংহ রাশি (Leo): সিংহ রাশির জাতক জাতিকার শারীরিক পীড়ায় ভোগান্তির আশঙ্কা। দুপুর থেকে সময় বলবান হয়ে উঠবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে রহস্যজনক লাভের আশা। দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে হবে। অকারনেই বিবাহের আলোচনায় দেখা দেবে জটিলতা। কর্মস্থলে সহকর্মী কারো সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।

কন্যা রাশি (Virgo): কন্যার জাতক জাতিকার প্রেম ভালোবাসার জন্য দিনের শুরুটা ততো ভালো নয়। অকারনেই প্রেমে জটিলতা বৃদ্ধি পাবে। সন্তানের মানসিক শক্তির অভাব আপনাকে চিন্তায় ফেলবে। দুপুর থেকে কর্ম পরিবেশ প্রতিকূল হয়ে উঠবে। সহকর্মী কারো সাথে দেখা দেবে জটিলতা। অধিনস্ত কর্মচারীদের রহস্যজনক আচরনের ফলে কারবারে লোকসান গুণতে হবে।

আরও পড়ুন: বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৯ ডিসেম্বর ২০২০

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক জাতিকার প্রেম প্রণয়ে ঝামেলা দেখা দেবে। প্রিয়জনের সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। সৃষ্টিশিল কাজে আপনার আগ্রহ কমতে থাকায় আয় রোজগারও কমবে। অভিনয় ও সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক জটিলতা দেখা দেবে। সন্তানের বিষয়ে কোনো খারাপ সংবাদ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার। অনলাইন ব্যবসা বানিজ্যে সকালে ভালো আয় হবে। দুপুরের দিকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কোনো আত্মীয়র সাহায্য পেয়ে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করতে পারেন। পারিবারিক ভুল বুঝাবুঝির আশঙ্কা।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক জাতিকার সকালে দিকে বকেয়া ্অর্থ আদায়ের যোগ প্রবল। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায় লাভবান হবেন। দুপুর থেকে বৈদেশিক যোগাযোগে লাভ হবে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাওয়ার যোগ। ছোট ভাই বোনের সাথে অকারনে মনমালিণ্য দেখা দেবে।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকল প্রকার প্রতিকূলতা কাটিয়ে সফল হতে পারবেন। আয় রোজগার বৃদ্ধি পাবে। সোজা পথের চেয়ে বক্র পথে আয় রোজগারের যোগ প্রবল। সাংসারিক জীবনে শ্যালক শ্যালিকার সাহায্য আসবে। বকেয়া বিল আদায়ে সফল হবেন। কোনো আত্মীয় বাড়িতে নিমন্ত্রীত হতে পারবেন।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে দূরে কোথাও যাত্রা করতে হবে। বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির সুযোগ আসবে। দুপুর থেকে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির যোগ। কর্ম ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে আজ সফল হবেন। নিজের মেধা ও বুদ্ধির জোরে ব্যবসায় সফল হতে পারবেন।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকার আয় রোজগারে উন্নতির দিন। ব্যবসা বাণিজ্যে সকালে দিকে আশানুরুপ আয় রোজগার হবে। বিদেশ থেকে পেতে পারেন অর্থ। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আশানুরুপ লাভের সুযোগ আসবে। রহস্যজনক কাজে কিছু বিনিয়োগ করতে পারেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope