Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২০শে মার্চ ২০২১

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২০শে মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও চন্দ্র। ২০ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। আপনার শুভ বর্ণ: হলুদ ও সাদা। শুভ গ্রহ ও বার: সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও মুক্তা। আজকের দিনর শুভ বর্ণ: আজ আপনার জন্য হলুদ ও সাদা বর্ণ ভালো ফল বয়ে আনবে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে শুভ সময় হলো: সকাল: ১০:০৫-১:২৩, রাত: ৮:৪০-১১:০০ এর মধ্যে। যে খাদ্য দ্রব্য পরিত্যাজ্য: জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাত: ৩:৫১ পর্যন্ত তাল পরে নারকেল খাওয়া নিষেধ। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি রাত: ৩:৫১ পর্যন্ত পরে ৮মী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার বকেয়া টাকা আদায় করতে পারবেন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে কিছু জটিলতা দেখা দেবে। রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসায় আশানুরুপ আয় রোজগার করতে পারবেন। সাংসারিক ক্ষেত্রে প্রবাসী শ্যালক শ্যালিকার সাহায্য পাওয়ার আশা। বিদেশ থেকে কিছু রেমিটেন্স আসতে পারে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ পরিস্থিতির তীব্রতায় মাথা গরম থাকতে পারে। কর্ম ও ব্যবসা ক্ষেত্রে সকল ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ঝামেলার কাজে না জড়ানোই ভালো। নিজের উপর বিশ্বাস ও আস্থার অভাব হলেই দেখা দেবে কলহের। ব্যক্তিগত কাজের ক্ষেত্রে দীর্ঘ সূত্রীতার আশঙ্কা। কারো উপর অধিক বিশ্বাসের ফল কাঙ্খীত নয়।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৬ই মার্চ ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে ব্যয় বহুল। সাংসারিক ও ব্যবসায়ীক ক্ষেত্রে অনাকাঙ্খীত ব্যয় বৃদ্ধি। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কমে যাবে। আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন। দূরের যাত্রায় বাধা বিপত্তি কাটিয়ে উঠা সম্ভব। প্রবাসীদের কর্মস্থলে সতর্ক হতে হবে। আপনার কর্মদাতার কোনো আচরনের প্রতিবাদ করলেই ঘটবে বিপদ।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আয় রোজগারের সকল চেষ্টাতেই হবেন সফল। বড় ভাই বোনের কাছ থেকে পাবেন শাসন ও স্নেহ মাখা মমতা। প্রবাসী বন্ধুর সাহায্য পাওয়ার আশা। চাকরিজীবীরা বকেয়া বেতন আদায় করতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। রাষায়নিক দ্রব্যর ব্যবসায় ভালোই আয় রোজগার হতে চলেছে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাওয়ার আশা। সাঙ্গঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। হারানো পদ পদবী ফিরে পাওয়ার দিন। পিতার বকাঝকা শুনতে হবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। আ রেগে গেলেন তো হেরে গেলেন।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৭ ডিসেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফলতার। কোনো মানত পূরণের সুযোগ পাবেন। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশ যাওয়া হবে। ভাগ্য উন্নতির জন্য দূরে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। শিক্ষক ও গবেষকদের আয় রোজগারে উন্নতির দিন। কিছু অর্থিক সঞ্চয় করার দিন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দেনা-পাওনার হিসাব মিটিয়ে ব্যবসায় কিছু উদ্বৃত্ত আশা করতে পারেন। অসুস্থ আত্মীয় স্বজনের শারীরিক অবস্থার উন্নতি হবে। সাংসারি প্রয়োজনে কিছু টাকা ধার করার প্রয়োজন। আইনগত জটিলতা থেকে রক্ষা পাওয়ার দিন। ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতার প্রয়োজন। দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অংশিদারের সাথে বিতর্ক এড়িয়ে চলতে হবে। আজ অংশিদারের মাথা থাকবে গরম । জীবন সাথীর সাথে বিবাদে জড়ানোর ভয় ৯০%। চাকরির পাশাপাশি কোনো বৈদেশিক মধ্যস্ততার কাজে আয় রোজগার হতে পারে। জীবন সাথীর বিদেশ যাত্রার সুযোগ আসবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। রাগ জেদ ও তাড়াহুড়া করতে গিয়ে আঘাত প্রাপ্তির আশঙ্কা প্রবল। অণৈতিক কাজের জন্য অর্থ ব্যয় করতে হবে। ব্যবসায়ীক প্রয়োজনে কিছু অর্থ উৎকোচ দিতে হবে। অধিনস্ত কর্মচারীদের সাথে তর্কে বিতর্কে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকারদিনটি শৈল্পিক কাজে অগ্রগতির। সৃজনশীল পেশার সাথে জড়িতদের আশানুরুপ আয় রোজগারে বাধা, ফলে কোনো চুক্তি বাতিল করতে পারেন। সন্তানের সাথে আজ প্রচন্ড রাগারাগি বা বকাঝকা না করাই শ্রেয়। আপনার স্বৈরাচারী আচরনের কারনে প্রেমে দেখা দেবে জটিলতা। শিল্পীদের আজ আবেগ দমন করতে হবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার আত্মীয় ভাগ্য বলবান। প্রবাসী কোনো আত্মীয়র কল্যানে বিদেশ যাত্রার সুযোগ আসবে। সামাজিক কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে সাবধান। দূরে স্থাবর সম্পত্তি ক্রয় করার চেষ্টায় দেখা দেবে বাধা বিপত্তি। মায়ের সাথে বিতর্কে জড়িয়ে সাংসারিক অশান্তির সূত্রপাত হবে। গৃহস্থালী জীবনে ঝগড়া ঝাটি এড়িয়ে চলতে হবে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকারবৈদেশিক যোগাযোগে অগ্রগতির আশা। প্রবাসী ছোট ভাই বোনের কাছ থেকে ভালো কোনো আর্থিক সাহায্য পাওয়া যাবে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন। সাহিত্যিক ও প্রকাশকদের কাজের ক্ষেত্রে নানা রকম ঝুঁকির আশঙ্কা। প্রতিবেশীর সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলুন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope