Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৩ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যবসা বাণিজ্যে আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন। দেনা পাওনার

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৩ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যবসা বাণিজ্যে আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন। দেনা পাওনার হিসাব মেটানোর চাপ বৃদ্ধি পাবে। ব্যাংক থেকে জরুরী তলব করা হতে পারে। ঝুঁকি পূর্ণ বিনিয়োগে প্রত্যাশিত লাভ করা হবে না। রাস্তাঘাটে সাবধানে যানবাহন চালাতে হবে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পাবেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাংসারিক খুটিনাটি বিষয়ে জীবন সাথীর সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা। রাগ জেদ ও অভিমান ধীরে ধীরে সাংসারিক সুখকে নষ্ট করতে পারে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে বিশ্বাস ও আস্থার অভাব প্রকট হয়ে উঠবে। বিবাহের আলোচনায় দেখা দেবে রহস্যজনক জটিলতার।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলের পরিবেশ অনুকূলে চলে আসবে। সহকর্মী কারো সহায়তায় এ যাত্রা চাকরিটা বাচাতে পারবেন। অণৈতিক কাজের ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসা বানিজ্যে অধিনস্ত কর্মচরীর সাহায্য পাওয়ার আশা কম কোনো কর্মচারীকে বরখাস্ত করতে হতে পারে।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৪ এপ্রিল ২০২১

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার প্রত্যাশিত কাজে অগ্রগতি। সৃজনশীল কাজ কর্মে বা শৈল্পিক কাজে বাধা বিপত্তি দেখা দেবে। প্রিয় মানুষটির সাথে অকারনেই ঝগড়া বিবাদের আশঙ্কা। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে গিয়ে প্রযুক্তির প্রতি আকর্ষন বৃদ্ধি পাবে। সময় থাকতে সামলে নিতে হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য লাভ। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দেবে। আর্থিক বিষয়ে আত্মীয়দের সহায়তা আশা করতে পারেন। কর্ম ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির পর সফল হতে পারবেন। যানবাহন মেরামতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার যোগাযোগ ভাগ্য বলবান। বিদেশ থেকে ভালো সংবাদ লাভ। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার লাভের যোগ। প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে। ছোট ভাই বোনের কোনো আচরনে সামাজি ভাবে হেয় হতে পারেন। প্রকাশক ও সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দেখা দেবে। গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন।

আরও পড়ুন: আজকের রাশিফল সোমবার ৯ নভেম্বর

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় বাধা বিপত্তির পরও সাফল্য লাভের আশা। ব্যক্তিগত সঞ্চয়ে সফল হবেন। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বল প্রয়োগ করতে হতে পারে। আত্মীয় ও কুটম্বদের সাথে সু সম্পর্ক ধরে রাখ কঠিন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেম ভালোবসায় ভুল বুঝাবুঝি দিয়ে দিনের শুরু হতে পারে। নারীদের শারীরিক জটিলতায় চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। প্রতারিত মন নিয়ে কাজে মনযোগ দেওয়া হবে কঠিন। ফলে বার বার ভুল করার প্রবণতা। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর চারিত্রীক দৃরতার অভাব দেখা দেবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল। বৈদেশিক কাজের জন্য অর্থ ব্যয় হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে দেখা দেবে অনিশ্চয়তা। আয় রোজগারের ক্ষেত্রে আশানুরুপ আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। দৈনন্দিন কেনাকাটায় বাড়তি অর্থ খরচের আশঙ্কা। দূরের যাত্রায় বাধা বিপত্তির সম্মূখীণ হতে হবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে সাফল্যের দিন। আয় রোজগারের ক্ষেত্রে চলমান বাধা বিপত্তি দূর হবে । রহস্যজনক উৎস থেকে অর্থ পেতে পারেন। বন্ধু বা বড় ভাই বোনের কাছ থেকে অর্থ লাভের সুযোগ আসবে। ব্যবসায়ীক জীবনে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। প্রভাবশালী আমলার সহায়তায় নতুন সুযোগ আসতে পারে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে চলতে থাকা সকল বিরোধ মিটিয়ে ফেলার। পদোন্নতির আলোচনা বা তদবির রহস্যজনক ভাবে আটকে যাবে। পদস্ত কর্মকর্তার বদলীর ফলে কাজে কিছুটা স্বস্থি ফিরে আসবে। আর্থিক ভাবে উন্নতির সুযোগ পাবেন। নতুন চাকরির চেষ্টা সফল হতে পারে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো প্রতারকের বিষয়ে সতর্ক হতে হবে। বিদেশ যাত্রার চেষ্টায় রহস্যজনক জটিলতা ও আইনী হয়রাণির আশঙ্কা প্রবল। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের সুযোগ আসবে। উচ্চ শিক্ষার্থে বেদেশ যাত্রার সম্ভাবনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope