Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 July 2026

‘খেলা হবে’র তালে উদ্দাম নাচ থেকে ‘হৃদমাঝারে’ গান! তৃণমূলের স্টার ক্যাম্পেনার সায়নী ঘোষের ভোট আধুনিক প্রচার নজর কাড়ছে নেটিজেনদের, সুপারহিট সায়নীর ভোট প্রচার

‘খেলা হবে’র তালে উদ্দাম নাচ থেকে ‘হৃদমাঝারে’ গান! তৃণমূলের স্টার ক্যাম্পেনার সায়নী ঘোষের ভোট আধুনিক প্রচার নজর কাড়ছে নেটিজেনদের, সুপারহিট সায়নীর ভোট প্রচার

পুজো শেষ হতেই আগামী উপনির্বাচনের প্রচারে জোরকদমে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। কারণ আগামী ৩০শে অক্টোবর রাজ্যে ফের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এবার সেই ভোটের প্রচারে এসেই নেচে গেয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেল টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে। প্রসঙ্গত প্রথমবার ভোটের ময়দানে নেমে হেরে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অন্যান্যদের মত রাজনীতির ময়দান থেকে ফিরে যাননি তিনি বরং বর্তমানে তৃণমূলের বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অভিনেত্রী।

এদিন শান্তিপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই জনতার সঙ্গে কথা বলা এবং যোগাযোগ স্থাপন করার মধ্যেই গলা ছেড়ে হৃদমাঝারে গান গাইতে দেখা গেল সায়নীকে। পাশাপাশি শান্তিপুরের সভায় জনতার ঢল দেখে নেটিজেনদের একটি বড় অংশ বলছেন সায়নী ঘোষের রাজনৈতিক স্বত্তার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

পাশাপাশি গোসাবা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে আয়োজিত সভা হাজির হয়েছিলেন সায়নী ঘোষ। মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে ‘৩০ তারিখ গোসাবা-তে খেলা হবে’ বার্তা দেওয়ার পাশাপাশি খেলা হবে গানের তালে নাচতে দেখা যায় অভিনেত্রীকে।

আরও পড়ুন: আব্রামের বক্সার হয়ে ওঠার মুহূর্তে পাশে ছিলেন না, আফসোস শাহরুখের

বলাই বাহুল্য তার এই উদ্যোগ দেখে নেটিজেনদের একটি বড় অংশ বলছেন খুব শিগগিরই নুসরত এবং মিমির মতো তারকাদের ছাপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হয়ে উঠতে সক্ষম হবেন সায়নী ঘোষ।

আরও পড়ুন: ফের দুশ্চিন্তার ছায়া টলিপাড়ায়, হাসপাতালে ভর্তি জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এর ‘শঙ্খ’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment