Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

‘প্রিয়া তোমাকে মিস করি তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়’! এবার নুসরত-এর উদ্দেশ্যে প্রকাশ্যে বার্তা দিলেন বাংলাদেশী নায়ক হিরো আলম, শোরগোল নেটদুনিয়ায়

‘প্রিয়া তোমাকে মিস করি তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়’! এবার নুসরত-এর উদ্দেশ্যে প্রকাশ্যে বার্তা দিলেন বাংলাদেশী নায়ক হিরো আলম, শোরগোল নেটদুনিয়ায়

বাংলাদেশের জনপ্রিয় নায়ক হিরো আলম সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। মাঝেমধ্যেই নানান রকম ব্যক্তিগত পোস্ট করে নেটিজেনদের নজর কেড়ে নিতে দেখা যায় তাকে। এবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বউ নুসরতের উদ্দেশ্যে প্রেম ভরা বার্তা পোস্ট করে আরও একবার হিরো আলম শোরগোল ফেলে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত কিছুদিন আগেই স্ত্রী নুসরত জাহান সুমির সঙ্গে হিরো আলমের বিবাহ বিচ্ছেদের জল্পনায় মুখর হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। পাশাপাশি আরেক বাংলাদেশি ইউটিউবার চিকন আলির সঙ্গে তাঁর স্ত্রী নুসরতের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। ​তবে এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সেসব জল্পনায় জল ঢেলে দিলেন হিরো আলম।

এদিন একটি রোমান্টিক পোস্ট এর মাধ্যমে তিনি জানান স্ত্রীর সঙ্গে পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। পাশাপাশি শুটিংয়ের কাজে তাকে বেশিরভাগ সময়ই বাড়ি থেকে দূরে থাকতে হয় বলে তিনি নিজের স্ত্রীকে ভীষণ মিস করেন ,সে কথা জানাতে ভোলেননি বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক।

আরও পড়ুন: ভাইরাল শেষ মুহূর্তের ভিডিও, গানের তালে তাল মেলালেন এমডিএইচ কিং ধর্মপাল গুলাটি

পাশাপাশি স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদের প্রসঙ্গেও মুখ খুলতে দেখা যায় এই জনপ্রিয় নায়ককে। তিনি তার পোষ্টের মাধ্যমে সকলকে মিথ্যা গুজবে কান দিতে বারণ করেন এবং বাকি জীবনটাও তিনি নুসরতের সঙ্গে কাটাতে চান এমনটাই দাবি করেন। বলাই বাহুল্য এদিনের পোষ্টের মাধ্যমে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিতে সক্ষম হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz