রাষ্ট্রপতি ভবনের ইফতার পার্টি বন্ধ করলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, সাধারণ করদাতার টাকায় কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের বিরোধী কোবিন্দ। সেই কারণেই তা বাতিল করা হল। প্রতিভা পাটিল রাষ্ট্রপতি থাকার সময় রাষ্ট্রপতি ভবনে রমজান মাসে ইফতার পার্টির আয়োজন শুরু হয়েছিল। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকার সময়ও প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করা হোত। এবছর তা বন্ধ করা হল।
প্রণব মুখোপাধ্যায়ের আমলে রাষ্ট্রপতি ভবনের ইফতার পার্টি এর আগে এড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাষ্ট্রপতি ভবনেরই ইফতার পার্টি বন্ধ করে দেওয়ায় রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
রাষ্ট্রপতি ভবনে বন্ধ হল ইফতার পার্টি
ইফতার পার্টি বন্ধ রাষ্ট্রপতি ভবনে, বিতর্ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation




Leave a Reply