Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

ইমরানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত আমির খান, সানি-কপিলসহ এক ঝাঁক ভারতীয় তারকা

ভারতের প্রাক্তন ক্রিকেট সতীর্থদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ ইমরানের

ইমরানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত আমির খান, সানি-কপিলসহ এক ঝাঁক ভারতীয় তারকা

আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তেহেরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল এক ঝাঁক ভারতীয় তারকাকে। সংবাদসংস্থা সূত্রে খবর, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমির খান, সুনীল গাভাসকার, কপিলদেব এবং নভজ্যোত সিংহ সিধুকে। প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু এই আমন্ত্রণের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। তবে এই আমন্ত্রণের বিষয়ে গাভাসকার বা কপিলদেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক রাজনীতির ২২ গজে নতুন ইনিংস শুরু করার মুহূর্তে তাঁর প্রাক্তন সতীর্থদেরও সেই মুহুর্তের সাক্ষী রাখতে চাইছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন কোন দেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রণ পাবেন তা নিয়েএখনও জল্পনা তুঙ্গে। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী অবশ্য বলেছেন, এই বিষয়ে দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই সিন্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সিবিএসই’র দ্বাদশ শ্রেণিতে ৬০০ তে ৬০০! ইতিহাস নিয়ে পড়তে চান নবাবের শহর লখনউয়ের দিব্যাংশী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *