Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাইলেন ভাবী পাক প্রধানমন্ত্রী ইমরান

শপথগ্রহণের আগে অস্বস্তিতে ইমরান

প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাইলেন ভাবী পাক প্রধানমন্ত্রী ইমরান

প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে ক্ষমা চাইলেন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান। গত ২৫ শে জুলাই পাকিস্তানে ভোট গ্রহণের দিন ইসলামাবাদের বুথে ইমরান প্রিসাইডিং অফিসারের সামনেই ব্যালট পেপারে তাঁর নিজের ভোট দিয়েছিলেন। ভোটদানের জন্য নির্দিষ্ট ঘেরা জায়গায় তিনি যাননি। এই ছবি প্রকাশের পরই বিতর্ক সৃষ্টি হয়। সে দেশের নির্বাচন কমিশন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানের নামে স্বতঃপ্রণোদিত মামলা চালু করে। নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারের যে গোপনীয়তা রক্ষা করার কথা তা ইমরান খান ভঙ্গ করেছেন বলে নির্দিষ্ট অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। তারই জেরে শুক্রবার দেশের ভাবী প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন।

আরও পড়ুন: আজ থেকেই দাম বাড়ছে বিমান টিকিট এবং বিদেশ থেকে আমদানি করা এসি, ফ্রিজ, জুতো সহ ১৯ টি পণ্যের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *