Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

কলকাতায় ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

কলকাতায় ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে একথা জানানো হয়েছে। তবে তিনি স্ব শরীরে উপস্থিত থাকবেন না। ভার্চুয়ালি এই হাসপাতালের উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য, কলকাতার নিউটাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি কেন্দ্রীয় সরকারের। এখানে আধুনিক পদ্ধতিতে ক্যানসার চিকিৎসা করা হবে।দূর দুরান্ত থেকে রোগীরা এলে তাঁদের পরিবারের জন্য রয়েছে থাকার ব্যবস্থা। ১০০০ কোটি টাকা খরচ করে এই হাসপাতাল বানানো হয়েছে। এখানে থাকছে ৭৫০টি শয্যা।

আরও পড়ুন: শিয়রে করোনা! শুক্রবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal