Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

‘INDIA’ জোটের তৃতীয় বৈঠকে তৈরি হল সমন্বয় কমিটি; সদস্যদের মধ্যে রয়েছেন অভিষেক

‘INDIA’ জোটের তৃতীয় বৈঠকে তৈরি হল সমন্বয় কমিটি; সদস্যদের মধ্যে রয়েছেন অভিষেক

ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের দিকে নজর ছিল দেশের রাজনৈতিক মহলের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ১৩ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন হয়েছে। যে কমিটিতে থাকছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

অভিষেক ব্যানার্জি ছাড়াও কমিটিতে রয়েছেন, শরদ পাওয়ার, স্ট্যালিন, হেমন্ত সোরেন,সঞ্জয় রাউত, ডি রাজা, ওমর আবদুল্লারা। সমন্বয় কমিটির গঠন ছাড়াও এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছে, বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চুড়ান্ত করা, দেশের বিভিন্ন অংশে একত্রে‍ র‍্যালি-জনসভা করা, জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়ার মতো স্লোগান বিভিন্ন ভাষায় প্রচার করার মতো কর্মসূচি নিয়ে এদিনের বৈঠকের আলোচনা হয়েছে।

তবে এই ১৩ সদস্যের সমন্বয় কমিটিতে সিপিএম-এর কোনও সদস্য নেই। কমিটিতে থাকছেন না সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: নীরব মোদী ও বোন পূরবী মোদীর স্যুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ২৮৩ কোটি, অ্যাটাচ করার আবেদন ইডির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation