Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলি, কাশ্মীরে মৃত্য হল এ রাজ্যের বাসিন্দা এক জওয়ানের

মৃত জওয়ান রাজীব থাপার বাড়ি আলিপুরদুয়ারে

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলি, কাশ্মীরে মৃত্য হল এ রাজ্যের বাসিন্দা এক জওয়ানের

জম্মু-কাশ্মীরে পাক সেনার গুলিতে মৃত্যু হল এ রাজ্যের বাসিন্দা এক জওয়ানের। শহিদ রাজীব থাপা আলিপুরদুয়ারের মেচপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নাওসেরা সেক্টরে অতর্কিত আক্রমণ করে পাকস্তানি সেনা। পাক সেনাকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দুই পক্ষের কয়েক রাউন্ড গুলি বিনিময়ে রাজীব থাপা নামে এক জওয়ান গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ বছরের ওই জওয়ানের।
শহিদ রাজীব থাপা আলিপুরদুয়ারের মেচপাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়। অন্যদিকে, নাওসেরা সীমান্তে দুই পক্ষের সেনার মধ্যে গুলি বিনিময়ের লড়াই জারি রয়েছে বলে খবর।

আরও পড়ুন: তিরুবনন্তপুরম বিমানবন্দর আদানির হাতে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরলের বিজয়ন সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation