Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ, রেস্তোরাঁ খুলছেন বলি গ্ল্যাম শিল্পা শেট্টি

বলিউডে খুব অল্প বয়েসেই পাড়ি দিয়েছিলেন আমাদের সবার প্ৰিয় অভিনেত্রী শিল্পা শেট্টি । নব্বই দশকের অন্যান্য

অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ, রেস্তোরাঁ খুলছেন বলি গ্ল্যাম শিল্পা শেট্টি

বলিউডে খুব অল্প বয়েসেই পাড়ি দিয়েছিলেন আমাদের সবার প্ৰিয় অভিনেত্রী শিল্পা শেট্টি । নব্বই দশকের অন্যান্য অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী ছিলেন শিল্পা। বলিউডের তিন খানের সাথেও বহু সিনেমায় তিনি কাজ করেছেন। একাধিক সফল ছবি তার ঝুলিতে রয়েছে। তারমধ্যে বাজিগর, রিস্তে, গর্ভ, ধরকন আরও অনেক ছবিই রয়েছে। বলা যায় নেটফ্লিকস এবং প্রাইম ভিডিও আসলেও আজও আমারা সেই সব ছবি দেখতে ভুলিনা। বর্তমানে মাঝে মাঝেই তাকে নাচের অনুষ্ঠানে জাজ হিসেবেও আমরা দেখতে পেয়েছি। নিজের কেরিয়ারে সফলভাবে অভিনয় করার পর শিল্পা এবার নতুন কাজে মন দিয়েছেন। সম্প্রতি মুম্বইয়ে নতুন রেস্তোরাঁ খুলছেন শিল্পা।

আরও পড়ুন: ‘কঙ্গনা দেশদ্রোহী, ওর পদ্মশ্রী পুরস্কার কেড়ে নেওয়া হোক’! কঙ্গনা রানাউতের ‘ভারতের স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া’ মন্তব্যের তীব্র বিরোধিতা করল মহিলা কমিশন, রাষ্ট্রপতিকে চিঠি দিলো মহিলা কমিশন

ওরলিতে এই হোটেলটি খুলছেন শিল্পা। শিল্পা জানিয়েছে অনেক ধরেই তিনি তার স্বপ্ন ব্যাস্তবায়িত করার চেষ্টা করছিলেন। এবার সেই স্বপ্ন পূরণ হয়েও গেলো । এর আগেও সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও রাজ কুন্দ্রা। কিছু দিন আগেই শিল্পা নিজের ইন্সটা প্রোফাইলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ”এবং এটি প্রস্তুত”। হয়তো আর কদিনের মধ্যেই সবার জন্য উদ্বোধন হবে শিল্পার স্বপ্নের রেস্তোরাঁ ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment