Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

জিও পোস্ট পেইড প্ল্যানের ধাক্কায় টালমাটাল অন্যান্য সংস্থা, দ্রুত বৃদ্ধি পাচ্ছে গ্রাহক, রিপোর্ট জেপি মর্গানের

পোস্ট পেইড বিভাগে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে

জিও পোস্ট পেইড প্ল্যানের ধাক্কায় টালমাটাল অন্যান্য সংস্থা, দ্রুত বৃদ্ধি পাচ্ছে গ্রাহক, রিপোর্ট জেপি মর্গানের

মাত্র দু’দিন আগে নতুন পোস্ট পেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। তাদের এই আক্রমণাত্মক ও আকর্ষণীয় পোস্ট পেইড প্ল্যান ভিআইএল গ্রাহকদের জন্য সময়োপযোগী এবং ভোডাফোন-আইডিয়ার বাজার দখল করে নিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
জেপি মর্গানের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, ভোডাফোন-আইডিয়ার প্রচুর গ্রাহক ঝুঁকছেন অন্যদিকে। ভারতী এয়ারটেলের নেটওয়ার্ক কভারেজ ও ডিজিট্যাল এনগেজমেন্ট তুলনামূলমক ভালো হওয়ায় তাদের প্রিমিয়াম গ্রাহক মোটামুটি সন্তুষ্ট। তবে রিলায়েন্স জিও পোস্ট পেইড প্ল্যানে গত মঙ্গলবার ধামাকাদার অফার আনায় আলোড়ন উঠেছে বাজারে।
জিও পোস্ট পেইড গ্রাহকেরা এখন JioPostPaid Plus-এর Features Plus অপশন থেকে মাত্র ২৫০ টাকা করে পুরো পরিবারের জন্য কানেকশন নিতে পারবেন৷ যাতে ৫০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের অপশন আছে ৷ ভারত ও বিদেশে ওয়াইফাই কলিংয়ের সুবিধাও পাবেন গ্রাহকরা৷ International Plus ফিচারের মাধ্যমে গ্রাহকেরা বিদেশ যাত্রার সময় বিমানেও কানেক্টিভিটির সুবিধা পাবেন৷ এতে আমেরিকা ও আরব আমিরশাহিতে ইন্টারন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না এবং ইন্টারন্যাশনাল রোমিংয়ে ৫০ পয়সা প্রতি মিনিট রেটে আইএসটিডি কলও করতে পারবেন জিও পোস্ট পেইড গ্রাহকেরা ৷
JioPostPaid Plus-এর Experience Plus ফিচারের মাধ্যমে ফোনের ব্যালান্স নষ্ট না করেই, কোনও ডাউনটাইম নষ্ট না করেই চোখের নিমেষে বর্তমান প্ল্যান পোস্ট পেইড প্ল্যানে বদলে নিতে পারেন ৷ এছাড়া ফ্রি কলিং অফারের সঙ্গে ন্যূনতম ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানেই সম্পূর্ণ বিনামূল্য জিও গ্রাহকেরা দেখতে পারবেন নেটফ্লিক্স , অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টারের মতো ওটিটি ৷
জিও গ্রাহকদের জন্য কোম্পানি এনেছে Jio Postpaid Plus, Postpaid Dhan Dhana dhan অফার ৷ এতে Netflix, Amazon Prime, Disney Plus Hotstar-এর মতো ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে দেখার সুবিধের সঙ্গে পুরো পরিবারের একাধিক জিও নাম্বারে জন্য লাভজনক প্ল্যান, ডেটা রোলওভার, ফ্রি ইন্টারন্যাশনাল রোমিংয়েরও সুবিধা মিলবে। পোস্ট পেইড বিভাগে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘বড় তাড়াতাড়ি সম্মান পেলেন, শেষ দুর্গের পতন?’ রঞ্জন গগৈ রাজ্যসভার সাংসদ হওয়ায় কটাক্ষ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুড়ের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation