Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

ঘাড়ের ব্যথায় কাবু, ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার

কানহাইয়া কুমার না আসায় হতাশা

ঘাড়ের ব্যথায় কাবু, ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার

ব্রিগেডের সমাবেশে আসছেন না কানহাইয়া কুমার। অসুস্থতার কারণে সিপিআই নেতা এবং দিল্লির জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার ব্রিগেডের সমাবেশে আসতে পারছেন না। জানা গিয়েছে, প্রবল ঘাড়ের ব্যথায় গত কিছুদিন ধরেই ভুগছিলেন কানহাইয়া কুমার। সেই কারণেই তিনি আসতে পারছেন না।
এবারের বামেদের ব্রিগেডে অন্যতম বড় আকর্ষণ ছিলেন কানহাইয়া কুমার। বিশেষ করে বক্তা হিসেবে কানহাইয়া কুমারের জনপ্রিয়তার কথা ভেবে তাঁকে এই সমাবেশে আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সিপিএম এবং সিপিআই নেতারা। এমনকী সমাবেশে কে কখন বলবেন তা নিয়ে শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে যে মিটিং হয়, তাতে ঠিক হয়েছিল, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর পরে বলবেন কানহাইয়া কুমার। তাঁর পরে শেষ বক্তা ছিলেন মহম্মদ সেলিম। কিন্তু রবিবার সকালে জানা যায়, ঘাড়ের ব্যথায় কাবু সিপিআই নেতা। তাই তিনি আসতে পারছেন না।

আরও পড়ুন: দুর্গাপুজো, কালীপুজোয় মধ্যরাত অবধি মেট্রো চললেও ভাইফোঁটায় কম সংখ্যক মেট্রো চলবে, জেনে নিন সময়সূচি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal