Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

অঙ্কের শিক্ষকের কাছে যৌন নির্যাতনের শিকার! বিগবসে অকপটে স্বীকার অভিনেত্রী কবিতা কৌশিকের

কবিতা কৌশিক ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। বহু দিন ধরেই তিনি বলিউডে আছেন। ‘কোই আপনা সা’, ‘কহানি ঘর

অঙ্কের শিক্ষকের কাছে যৌন নির্যাতনের শিকার! বিগবসে অকপটে স্বীকার অভিনেত্রী কবিতা কৌশিকের

কবিতা কৌশিক ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। বহু দিন ধরেই তিনি বলিউডে আছেন। ‘কোই আপনা সা’, ‘কহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কহানি তেরি মেরি’র মতন অনেক সিরিয়ালেই তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি বিগ বসের প্রত্যেকটা এপিসোডেই প্রায় সকলকে মাত দিচ্ছেন, আর তার সুবাদেই তাঁকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

তিনি নিজেই জানিয়েছেন করোনার মাঝে বিগ বসে অংশ নেওয়া এতোটা সহজ ছিলো না কিন্তু তিনি থেমে থাকেন নি। প্রতিদিনই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি হাসি মুখে মেনে নিয়েছেন প্রত্যেকটি চ্যালেঞ্জ। বলা বাহুল্য সেই সব টাস্ক করতে গিয়ে নিজেদের মধ্যে তুমুল ঝগড়াও বাধিয়ে ফেলেন প্রত্যেক প্রতিযোগী। মাঝে মাঝে ঝগড়া এমন বিপদ জনক পরিস্থিতিতে পৌছায় তা সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও সালমান খানের সঞ্চালনা এই অনুষ্ঠানকে আলাদা মাত্রাএনে দেয়। এই অনুষ্ঠানের একটি বিশেষ দিক হল মাঝে মাঝেই না কঠিন চ্যালেঞ্জ পেরোতে হয়।

ঠিক তেমনই এদিন বিগ বসের সকল প্রতিযোগীকে বলা হয়েছিল তাঁদের জীবনের কোনও একটা বিশেষ অভিজ্ঞতার কথা শেয়ার করতে। সেখানেই নিজের জীবনের এক ভয়ানক অতীতের গল্প সবার সামঞে তুলে ধরেন কবিতা। তিনি নিজেই জানান মাত্র এগারো বছর বয়েসে তিনি ষাটোর্ধ্ব শিক্ষকের হাতে যৌন এনস্থার শিকার হয়েছেন। প্রতিদিনই ৬৫ বছরের ওই প্রৌঢ় কবিতার বাড়িতে যেতেন তাঁকে অঙ্ক শেখাতে। এক দিন বাড়িতে বাবা মা না থাকায় সেই সুযোগে তাকে অশ্লিল কথা বলতে শুরু করেন ওই প্রৌঢ়। তার সাথে অভব্য আচরনও করেন কিন্তু পরে কবিতা এই কথা জানালে তার মা বাবা ভাবেন অঙ্ক না করার অজুহাতে হয়তো কবিতা এই সব বাহানা দিচ্ছে কিন্তু পরে অবশ্য ওই শিক্ষক বদলে দিয়েছিলেন কবিতার মা বাবা।

আরও পড়ুন: ক্যাটরিনাকে ভালোবেসে কি নামে ডাকেন অভিনেতা ভিকি? জানলে নিশ্চই অবাক হবেন!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment