Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

কলকাতায় ভোট সপ্তম দফায়, ১৬ ও ১৯-এর ভোটে কী ফল ছিল?

কলকাতায় ভোট সপ্তম দফায়, ১৬ ও ১৯-এর ভোটে কী ফল ছিল?

কলকাতায় মোট আসন ১১টি। এরমধ্যে সপ্তম দফায় ভোট হবে ৪টিআসনে। বাকি ৭ আসনে ভোট অষ্টম দফায়। সপ্তম দফায় ভোট কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ আসনে।

 

একনজরে দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে ২০১৬ আর ২০১৯ সালে কী ফল ছিল?

আরও পড়ুন: পরিবহন দফতর সবুজ সংকেত দিয়েছে, এবার উত্তরবঙ্গে চলবে ইলেকট্রিক বাস

কলকাতা পোর্ট আসনে ১৬ সালে জিতেছিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। ২০১৯ সালে এই কেন্দ্রে ৩৬২৩৯ ভোটে লিড করেছে তৃণমূল।
এবার এই আসনে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোখতার। তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। বিজেপি প্রার্থী আওয়াধ কিশোর গুপ্তা।

ভবানীপুর আসনে জেতেন মমতা ব্যানার্জি (৬৫,৫২০)। দ্বিতীয় কংগ্রেসের দীপা দাশমুন্সি (৪০,২১৯), তৃতীয় বিজেপির চন্দ্রকুমার বসু (২৬,২৯৯)। ২০১৯ সালে এখানে ৩,১৬৮ ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। কংগ্রেস প্রার্থী সাদাব খান।

রাসবিহারী আসনে ২০১৬ সালে জয়লাভ করেন শোভনদেব চ্যাটার্জি। ২০১৯ সালে এই আসনে হাজার পাঁচেক ভোটে এগিয়ে বিজেপি।
এবার বিজেপি প্রার্থী সুব্রত সাহা। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জি।

আরও পড়ুন: গঙ্গাসাগর বাঁচাতে নতুন করে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার, দায়িত্ব দেওয়া হল চেন্নাই আইআইটিকে 

বালিগঞ্জ সিটে তৃণমূলের সুব্রত মুখার্জি জেতেন। ২০১৯ সালের লোকসভার পর তৃণমূল ৫৪,৪৫২ ভোটে এগিয়ে।
এবার বিজেপি প্রার্থী লোকনাথ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal