Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

‘হংসিনীকে বাঁচাতে এবার সাইকেল করে পাঁচিল টপকে হাজির লক্ষ্মীকাকিমা অপরাজিতা আঢ্য’! নেটদুনিয়ায় চাঞ্চল্য ফেলল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টারে’র নতুন প্রোমো, তুমুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘হংসিনীকে বাঁচাতে এবার সাইকেল করে পাঁচিল টপকে হাজির লক্ষ্মীকাকিমা অপরাজিতা আঢ্য’! নেটদুনিয়ায় চাঞ্চল্য ফেলল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টারে’র নতুন প্রোমো, তুমুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দীর্ঘদিন পর জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসতে দেখা গিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। এবং প্রত্যাশিতভাবেই ধারাবাহিক শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এবার ধারাবাহিকের নির্মাতারা চেষ্টা করছেন টিআরপি তালিকার উপরের স্থান দখল করার।

যে কারণে বিভিন্ন রকম টুইস্ট আনতে দেখা যাচ্ছে তাদের ধারাবাহিকের গল্পতে। প্রসঙ্গত লক্ষ্মী কাকিমার সঙ্গে এই ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা চরিত্রে রয়েছেন হংসিনী। ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা গিয়েছিল লক্ষ্মী কাকিমার ছোট ছেলে ইতিমধ্যেই হংসিনীর প্রেমে পড়েছে। কিন্তু হংসিনীর বাবা লন্ডন নিবাসী একজনের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে তার। যে কারণে এবার হংসিনীকে বাঁচানোর জন্য সাইকেল নিয়ে হাজির হতে দেখা গেল লক্ষী কাকিমা অপরাজিতা আঢ্যকে।

তার পাশাপাশি পাঁচিল টপকে হংসিনীকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার বাবার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। বলাই বাহুল্য এই নতুন ঝলক এদিন বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে অনুগামীদের মধ্যে। পাশাপাশি তারা ইতিমধ্যেই মনে করছেন হংসিনীর বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন সেই ভরত কল এর সঙ্গে হয়তো অতীতের কোনো গল্প দেখতে পাওয়া যাবে অপরাজিতা আঢ্যর চরিত্রের। সব মিলিয়ে এবার সফলভাবে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে লক্ষীকাকিমা সুপারস্টার।

আরও পড়ুন: মিঠাই কে হারাতে এবার টেলিভিশনের পর্দায় গোয়েন্দা গিন্নি সিজন ২ নিয়ে ফিরছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার! নেটপাড়ায় প্রশংসা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment