Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

ভোটের আগে তৃণমূল ছাড়া নেতাকে দলে ফেরানো যাবে না, অভিষেক ব্যানার্জিকে চিঠি উত্তর দিনাজপুরের সাত বিধায়কের

ভোটের আগে তৃণমূল ছাড়া নেতাকে দলে ফেরানো যাবে না, অভিষেক ব্যানার্জিকে চিঠি উত্তর দিনাজপুরের সাত বিধায়কের

বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিল নেতা মন্ত্রীরা। ভোট পেরোতেই আবার তৃণমূলে ফিরে আসার হিড়িক পড়েছে। এবার ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি অমল আচার্যকে ফেরানো চলবে না৷ এই দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে চিঠি দিলেন উত্তর দিনাজপুরের সাত বিধায়ক সহ দলের নেতারা৷

তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি অমল আচার্য বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন৷ কিন্তু ভোট মেটার পরই অন্য নেতাদের মতন তিনিও তৃণমূলে ফিরতে চান। এই খবর জানাজানি হতেই উত্তর দিনাজপুর জেলার তৃণমূল বিধায়ক এবং নেতারা অভিষেক ব্যানার্জিকে চিঠি লিখেছেন৷

পাশাপাশি অমল আচার্য দলে ফিরে এলে ফের জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে বলে দাবি করেছে শাসক শিবির৷ উত্তর দিনাজপুর ছাড়া দক্ষিণ দিবাজপুর জেলার নেতা, বিধায়করাও সই করেছে ওই চিঠিতে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী: মায়ের সঙ্গে নাইট শোয়ে ওঁর সিনেমা দেখতাম, সৌমিত্র দা’দের মৃত্যু হয় না

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal