Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

বাম কৃষক সংগঠনগুলির ডাকা রাজভবন অভিযানে ব্যাপক জমায়েত, দেখুন ফটো গ্যালারি

বিভিন্ন জায়গা থেকে কৃষক প্রতিনিধিরা মিছিল করে কলকাতার রাণি রাসমণি রোডে জমায়েত করেন

বাম কৃষক সংগঠনগুলির ডাকা রাজভবন অভিযানে ব্যাপক জমায়েত, দেখুন ফটো গ্যালারি

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। এবার তাদের দাবির সমর্থন রাজ্যে ব্যাপক কর্মসূচি নিল প্রাদেশিক কৃষক সভা।

বুধবার রাজভবন অভিযানের ডাক দেয় তারা। বিভিন্ন জায়গা থেকে কৃষক প্রতিনিধিরা মিছিল করে কলকাতার রাণি রাসমণি রোডে জমায়েত করেন।

আরও পড়ুন: প্রবল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বাজ পড়ে মৃত ৪, জখম ১৭, আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস

প্রাদেশিক কৃষক সভার নেতারা বক্তৃতা করেন সমাবেশে। কেন্দ্রের এই কালা আইনের তীব্র বিরোধিতা করা হয়। আইন প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন কৃষক নেতৃত্ব।

আরও পড়ুন: চাকরি ছেড়ে অনলাইনে ব্যবসা করে বছরে ৬৮ লক্ষ টাকা উপার্জন মহিলার, বাতলে দিলেন উপায়

সমাবেশের পর রাজভবন অভিযানের কর্মসূচি ছিল। তার জন্য ব্যারিকেডও করা হয় পুলিশের পক্ষ থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

UncategorizedBengal