Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

মমতা নিজের হাতে রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন, শিল্পে পার্থ, অর্থে অমিত, শিক্ষায় ফিরলেন ব্রাত্য

মমতা নিজের হাতে রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন, শিল্পে পার্থ, অর্থে অমিত, শিক্ষায় ফিরলেন ব্রাত্য

সোমবার রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ণমন্ত্রীদের দফতর বণ্টন করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের হাতে রেখেছেন স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর।

পার্থ চ্যাটার্জি পরিষদীয় মন্ত্রী এবং শিল্প, তথ্য প্রযুক্তি মন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন: নিজের কেন্দ্র ভবানীপুরের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনকে তোপ মমতা ব্যানার্জির

অমিত মিত্রের হাতে থাকছে অর্থ দফতর।

গতবারের মত এবারেও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব থাকছে সুব্রত মুখার্জির হাতে। তাঁর দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা।

অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুব কল্যাণের সঙ্গে এবারে বিদ্যুৎ মন্ত্রী হচ্ছেন।

আরও পড়ুন: টিকাকরণে রেকর্ড অভিষেকের গড়, ডায়মন্ডহারবারের ১০০ শতাংশ মানুষ পেয়েছেন ভ্যাকসিনের প্ৰথম ডোজ

ফিরহাদ হাকিম পরিবহন ও আবাসন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী হচ্ছেন ব্রাত্য বসু।

জ্যোতিপ্রিয় মল্লিককে এবার খাদ্যের বদলে বন ও অপ্রচলিত শক্তির মন্ত্রী করা হয়েছে।

শোভনদেব চ্যাটার্জি কৃষি মন্ত্রী হয়েছেন।

মানস ভূঁইয়া পাচ্ছেন জলসম্পদ মন্ত্রক।

মলয় ঘটক হচ্ছেন আইন মন্ত্রী।

পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র হচ্ছেন সেচ ও জলপথ পরিবহন মন্ত্রী।

সাধন পান্ডে হচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী।

সুন্দরবন বিষয়ক মন্ত্রী হচ্ছেন বঙ্কিমচন্দ্র হাজরা।

কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

অরূপ রায় সমবায় মন্ত্রী।

রথীন ঘোষ খাদ্য ও গণবণ্টন মন্ত্রী।

নারী ও শিশুকল্যাণ মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা।

জাভেদ খান হচ্ছেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী।

সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা মন্ত্রী হচ্ছেন গোলাম রব্বানী।

গ্রন্থাগার মন্ত্রী হচ্ছেন, সিদ্দিকুল্লা চৌধুরী।

ক্ষুদ্র শিল্প ও বস্ত্র মন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal