Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

শিয়ালদহমুখী সমস্ত ট্রেন আটকে! চূড়ান্ত দুর্ভোগে অফিসফেরত যাত্রীরা 

শিয়ালদহমুখী সমস্ত ট্রেন আটকে! চূড়ান্ত দুর্ভোগে অফিসফেরত যাত্রীরা 

ফের বিপর্যস্ত শিয়ালদহ লাইনের ট্রেন চলাচল। একেবারে অফিস থেকে বাড়ি ফেরার পথে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে অফিসফেরত যাত্রীরা। জানা গিয়েছে, নৈহাটির কাছে একটি যান্ত্রিক গোলযোগ হয়েছে। আর যার জেরেই নৈহাটির আগেই শিয়ালদহমুখী সব ডাউন লোকাল আটকে পড়েছে। যেখান থেকেই এই পরিস্থিতি।

আরও পড়ুন: পবিত্র ইদে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা ব্যানার্জি , সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি

রেলের তরফে জানানো হয়েছে, নৈহাটির কাছে একটি পয়েন্ট খারাপ থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যার ফলে নৈহাটির আগেই ডাউন লোকালগুলো আটকে পড়েছে। এদিকে ডাউন ট্রেন না ঢোকায় শিয়ালদহ থেকে আপ লোকালগুলোও সময় মেনে ছাড়া যাচ্ছে না। সব মিলিয়ে চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা। যদিও রেলের তরফে বলা হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal