নিজাম প্যালেস থেকে ৪ জনকে প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল রাত ১ টার পর। জেলে ঘণ্টাখানেক থাকার পরই অসুস্থ বোধ করতে থাকেন সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চ্যাটার্জি। সাড়ে ৩ টে নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে গাড়ি বেরিয়ে যায় এসএসকেএমের দিকে। গাড়িতে তখন সুব্রত, মদন ও শোভন চ্যাটার্জি।
তড়িঘড়ি তিনজনকেই এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা দেখেন। তাঁদের ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডে। মদন মিত্রকে অক্সিজেন দিতে হচ্ছে। একইভাবে শ্বাসকষ্টের জন্য শোভন চ্যাটার্জিকেও ভর্তি করে নেয় এসএসকেএম। তবে প্রাথমিক চিকিৎসার পর ভোরে সুব্রত মুখার্জি আবার প্রেসিডেন্সি জেলে ফিরে যান।
আরও পড়ুন: রোজভ্যালির ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED