পঞ্চম দফায় ভোট কামারহাটিতে। ভোট মুখে দিন-রাত প্রচারে ব্যস্ত ‘লাভলি বয়’ মদন মিত্র। গত সোমবার মদন মিত্র আয়োজিত বিচিত্রানুষ্ঠানে এসেছিলেন নচিকেতা চক্রবর্তী। এই সোমবার মদনের রোড শো কে তারকাখচিত করতে সুদূর টলিউড থেকে হাজির হলেন মহিমা চৌধুরী। রোড শোয়ের একাধিক ছবি ট্যুইটারে শেয়ার করে মদন মিত্র ধন্যবাদ জানালেন মহিমা চৌধুরীকে।
সোমবার সকাল সকাল রোড শো করেন মদন মিত্র। গ্লামার ওয়াল্ডের অন্যতম মুখ মহিমাকে পাশে নিয়ে মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন।
এদিন রোড শো শেষ করে ট্যুইটারের দেওয়ালে লেখেন, ধন্যবাদ দেওয়ার কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা খুবই সৌভাগ্যবান যে আপনার সমর্থন পেয়েছি।
আরও পড়ুন: সিপিএম থেকে বহিষ্কারই করা হল প্রাক্তন সাংসদ মইনুল হাসানকে।
There are no words that can express our thanks for you. We are blessed to have you Ms. Mahima Chaudhry @mahimachaudhrym for your continuous support. pic.twitter.com/PqrUokNMh8
— Madan Mitra| মদন মিত্র (@madanmitraoff) April 5, 2021
আরও পড়ুন: জিতেন্দ্র কাঁটায় বিদ্ধ বিজেপি! শো-কজ নোটিস সায়ন্তনকে, প্রশ্নের মুখে বাবুল-অগ্নিমিত্রা
হাতে কিছুটা সময় থাকলেও প্রচারে ফাঁকি নেই মদন মিত্রের। রোজই জনসভা, রোড শো করতে দেখা যাচ্ছে তাঁকে। চলছে বাড়ি বাড়ি প্রচার। ২০১৬ সালে হারলেও এবার জয়ের ব্যাপারে ষোলোআনা আশাবাদী মদন মিত্র।




