Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
29 July 2026

দিল্লির মিডিয়া কিনে নিয়েছেন মোদী, বাঘাযতীনের মঞ্চ থেকে রাজ্য ও জাতীয় সংবাদমাধ্যমের একাংশের তীব্র সমালোচনা মমতার

মোদী সরকারকে বিদায় দিয়েছে মানুষ, বললেন মমতা

দিল্লির মিডিয়া কিনে নিয়েছেন মোদী, বাঘাযতীনের মঞ্চ থেকে রাজ্য ও জাতীয় সংবাদমাধ্যমের একাংশের তীব্র সমালোচনা মমতার

ভোট শুরুর আগে থেকে রাজ্যের একেবার উত্তর থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচার। সেই ক্যাম্পেন ট্রেলের একেবারে শেষ অর্ধে তৃণমূল নেত্রী পৌঁছলেন শহর কলকাতায়। যাদবপুর লোকসভার অন্তর্গত বাঘাযতীনের লায়েলকা মাঠে দলীয় প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে সভা করলেন তিনি। বিজেপির পাশাপাশি তীব্র সমালোচনা করলেন রাজ্য ও জাতীয় সংবাদমাধ্যমের একাংশের। মমতার অভিযোগ, দিল্লির সংবাদমাধ্যমকে কিনে নিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে মোদী বিরোধী কিছু দেখানো হলেই ফোন চলে আসে। তাও না শুনলে সিগন্যাল বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ মমতার। রাজ্যের পাশাপাশি জাতীয় কয়েকটি সংবাদমাধ্যমের নাম ধরে তিনি অভিযোগ করেন, কীভাবে সাম্প্রদায়িক উসকানি দিয়ে রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: বিরোধীদের মামলা খারিজ হাইকোর্টে, মে মাসের মাঝামাঝি সম্ভবত পঞ্চায়েত ভোট

এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও মুখ খোলেন মমতা। তাঁর দাবি, একটি ছোট ঘটনাকেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখায় সংবাদমাধ্যম। পাশাপাশি বাঘাযতীনের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, এবার ভোটের পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। কোনওভাবেই বিজেপি ফের ের ফের সরকার গড়তে পারবে না বলে দাবি করেন মমতা। আর এই ব্যর্থতা লুকোতেই বিজেপি সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার মরিয়া চেষ্টা শুরু করেছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal