Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ফের একবার অমিতাভ বচ্চনকে ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন তৃণমূল নেত্রী, আমন্ত্রণ জানালেন দূর্গা পুজোয় আসার 

ফের একবার অমিতাভ বচ্চনকে ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন তৃণমূল নেত্রী, আমন্ত্রণ জানালেন দূর্গা পুজোয় আসার 

একাধিকবার কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ও জয় বচ্চন। বুধবার বিকেলেই আমন্ত্রণ রক্ষা করতে জলসায় পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। এদিন অমিতাভ বচ্চনের হাতে রাখি পরিয়ে দেন তিনি। সেই সঙ্গে ফের একবার বিগ বি’কে ভারত রত্ন দেওয়ার দাবি তোলেন।

গতবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবারও তিনি একই দাবিতে সরব হলেন। এদিন জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিম বলেন, আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম।

জলসায় এসে এদিন ভালোলাগা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আজকে সত্য়িই খুব খুশি। আমি মুম্বইয়ে অনেকবার এসেছি। কিন্তু এই প্রথম মুম্বইয়ে এসে ভারতরত্ন অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাত হল। আমি অমিতাভজিকে ভারতরত্নই মনে করি। আমার হাতে থাকলে আমি এখনই ভারতরত্ন দিয়ে দিতাম। দেশের জন্য বচ্চন পরিবারের অনেক অবদান রয়েছে।

আরও পড়ুন: মোতেরায় সৌরভের সঙ্গেই মোদী-শাহ? নতুন করে শুরু জল্পনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation