Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

কমিশনের নির্দেশ মেনে সভা বাতিল মমতার, করবেন ভার্চুয়াল সভা

কমিশনের নির্দেশ মেনে সভা বাতিল মমতার, করবেন ভার্চুয়াল সভা

মিটিং-মিছিলে কমিশনের নিষেধাজ্ঞা জারির পর সভা বাতিলের কথা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। বাকি দু’দফার প্রচারের জন্য সমস্ত জনসভা বাতিল করলেন তৃণমূল নেত্রী। ২২ এপ্রিল ট্যুইটে এই সিদ্ধান্ত জানান। এরপর সমস্ত কর্মসূচি ভার্চুয়ালি করবেন মমতা। কখন ভার্চুয়াল জনসভা করবেন তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার করোনা কালে বাংলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কমিশন শুধু বিবৃতি প্রকাশ করে দায় সারছে, অথচ তাদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া আছে। 

আরও পড়ুন: কিছুটা স্বস্তি, কোভিড সংক্রমণ কিছুটা কমল কলকাতায়, ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ১৮,৮০২ জন  

কোর্টের ভর্ৎসনার পর নড়েচড়ে বসেন কমিশনের কর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলোর প্রচার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়।

কমিশন জানিয়েছে, সবরকম রোড-শো, পদযাত্রা, বাইক মিছিল বন্ধ। জনসভায় সর্বাধিক ৫০০ জন লোক থাকতে পারবেন। কঠোরভাবে মানতে হবে করোনা বিধি । 

কমিশনের নির্দেশের কিছুক্ষণ পরই কর্মসূচি বাতিলের কথা জানান মমতা ব্যানার্জি। কয়েকদিন আগেই করোনার সেকেন্ড ওয়েভের জন্য, কলকাতায় প্রচার করবেন না বলে জানিয়েছিলেন। সূত্রের খবর শুক্রবার দুপুরে তিনি এই দফায় প্রথম ভার্চুয়াল সভা করতে পারেন। প্রসঙ্গত, দুপুরে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে মোদী তারপর মমতার জনসভা বাতিলের কথা ঘোষণা হল। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal