Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
3 July 2026

মেদিনীপুরের পর রানিগঞ্জ, পরপর জনসভায় তৃণমূল নেত্রী, কী বার্তা দেবেন?

রানিগঞ্জের সভা থেকে কী বার্তা দেবেন মমতা?

মেদিনীপুরের পর রানিগঞ্জ, পরপর জনসভায় তৃণমূল নেত্রী, কী বার্তা দেবেন?

সোমবার মেদিনীপুরের পর মঙ্গলবার মমতা ব্যানার্জির জনসভা পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। সেখানে সরকারি সহায়তা প্রদানের অনুষ্ঠানেও হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর জনসভায় বলবেন তিনি। 

আরও পড়ুন: মমতা ব্যানার্জি: ‘ভোটের আগে টাকা দিলে নিন, ভোট দেবেন না’, অমিত শাহকে কটাক্ষ আদিবাসী বাড়িতে খাওয়া নিয়ে

বাঁকুড়া থেকে বিধানসভা ভোট প্রচারে নেমে পড়েছেন মমতা ব্যানার্জি। সোমবার তাঁর জনসভা ছিল মেদিনীপুর কলেজ মাঠে। শুভেন্দু অধ্যায়ের প্রেক্ষিতে যে জনসভা আলাদা তাৎপর্যের দাবি রাখে। সোমবারের সভায় বিপুল জনসমাগম দেখে খুশি তৃণমূল নেতৃত্ব। মমতা ব্যানার্জি শুভেন্দুর নাম না করলেও দলকে দুর্বল করার ভাবনা রাখা বিজেপির বন্ধুদের তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। এই প্রেক্ষিতে রানিগঞ্জের সভা থেকে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেটাই এখন দেখার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal