Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

এনআরসি নিয়ে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, কাল সিঁথি থেকে মহামিছিল শ্যামবাজার পর্যন্ত

এনআরসির বিরোধিতায় পথে নামছেন মমতা

এনআরসি নিয়ে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, কাল সিঁথি থেকে মহামিছিল শ্যামবাজার পর্যন্ত

এনআরসি নিয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর ২ টোয় সিঁথির মোড় থেকে মিছিল শুরু হবে। শেষ হবে শ্যামবাজার ৫ মাথার মোড়। সেখানে একটি সভার আয়োজন করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। মিছিল থেকে এনআরসির পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় নীতিরও বিরোধিতা করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এনআরসি নিয়ে পথে নামার ডাক দিয়েছিলেন। জানিয়েছিলেন রাজ্যের প্রতি ব্লকে প্রতিবাদ সমাবেশ করা হবে। ১২ তারিখ কেন্দ্রীয়ভাবে মিছিল হবে কলকাতায়। সেই অনুযায়ী শুক্রবার মিছিলের আনুষ্ঠানিক আহ্বান জানান উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলেই হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই উপলক্ষ্যে শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত রাস্তায় বাঁশের ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই কাজ করার জন্য টেন্ডার ডেকেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: করোনা পরিস্থিতির মধ্যেও বাংলা দখলে মরিয়া মোদী-শাহ, দীপঙ্কর ভট্টাচার্য্যের ট্যুইট শেয়ার করে দাবি ডেরেকের 

শুরু থেকেই এনআরসি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ শে অগাস্ট অসমে এনআরসি প্রকাশের পর দেখা যায় তাতে বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষের নাম। এরপরই এনআরসির বিরোধিতায় নামে অসম বিজেপিও। এই ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। অসমের পর এবার টার্গেট বাংলা, একাধিকবার একথা নিজে বলেছেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি বিধানসভায় এনআরসি নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় এনআরসি হবে না। এবার এনআরসি নিয়ে পথেও নেমে পড়ছেন মুখ্যমন্ত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal