একশো দিনের টাকা সহ একগুচ্ছ প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। তৃণমূল দীর্ঘ দিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে। এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবার দু’দিনের জন্য ধর্নায় বসবেন তিনি। আগামী ২৯ মার্চ বেলা ১২ টার সময় দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে ধর্না শুরু করবেন তৃণমূল নেত্রী। চলবে ৩০ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: ব্যস্ততার কথা বলে হাজিরা এড়ালেন মুকুল রায়, আসতে হবে শনিবার, চিঠি পেয়ে জানাল সিবিআই




