Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

অস্ত্র কারখানার বেসরকারিকরণের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

দেশের নিরাপত্তার বিষয় মাথায় রেখে বেসরকারিকরণের বিরোধিতা মুখ্যমন্ত্রীর

অস্ত্র কারখানার বেসরকারিকরণের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

দেশের সুরক্ষার কথা ভাবুন, দেড় লক্ষ কর্মীচারীর নিরাপত্তা মাথায় রাখুন, অস্ত্র কারখানা বিলগ্নীকরণের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি ভারতীয় রেল থেকে স্টিল প্ল্যান্ট বা ওষুধ কারখানা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ও প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে অস্ত্র কারখানাও। কিন্তু অস্ত্র কারখানার বেসরকারিকরণ হলে এই কারখানাগুলিতে কর্মরত প্রায় দেড় লক্ষ কর্মী কাজ হারাবেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও বিপদে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মমতা। চিঠিতে তিনি লিখেছেন, দেশের সুরক্ষা মাথায় রাখুন। অস্ত্র কারখানার বেসরকারিকরণ হলে দেশের সেনাবাহিনীর নিরাপত্তা সংক্রান্ত তথ্য থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই কারখানার ওপর প্রায় দেড় লক্ষ কর্মীর জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে। তাই বেসরকারিকরণের সময় যেন তাঁদের নিরাপত্তার কথা ভাবা হয়, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন মমতা।
রাষ্ট্রায়ত্ত কারখানার বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদ করে ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেই জোরদার আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এদিকে দুর্গাপুরের অ্যালয় স্টিল কারখানার বিলগ্নীকরণের বিরুদ্ধে সোমবার জোরদার প্রতিবাদ শুরু করেছে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন। এই সময়ে বিভিন্ন অস্ত্র কারখানা বিলগ্নীকরণের বিরোধিতা করে নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ২০১৭-১৮ আর্থিক বছরে আঞ্চলিক দলগুলির আয় আগের বছরের তুলনায় কমেছে প্রায় ৪২ শতাংশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation