রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞাকে পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্রের প্রার্থী করলেন মমতা ব্যানার্জি। ২০১৬ সালে মানস ভুঁইঞা কংগ্রেস প্রার্থী হিসেবে সবং কেন্দ্র থেকে জয়লাভ করেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর স্ত্রী সবং কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন। তারপর মানস ভুঁইয়াকে রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল। এবার ফের তাঁকে তাঁর পুরনো কেন্দ্র সবংয়ে প্রার্থী করল তৃণমূল।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর মমতার মেদিনীপুরের সভায় যাবেন শিশির-দিব্যেন্দু? সংশয় দলের অন্দরে



