Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

নাইটি পরে রাস্তায় মধ্যে প্রকাশ্যে ব্যাক ফ্লিপ মারলো বাংলার মেয়ে মিলি সরকার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

নাইটি পরে রাস্তায় মধ্যে প্রকাশ্যে ব্যাক ফ্লিপ মারলো বাংলার মেয়ে মিলি সরকার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। এখন আট থেকে আশি প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের অবসরের বেশিরভাগটা কাটাতে পছন্দ করেন। আর সোশ্যাল মিডিয়াও হতাশ করে না তার নেটিজেনদের। প্রতিদিন প্রতিমুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে একাধিক ভিডিও ও ছবি। তবে কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ নেটিজেনদের আকর্ষণ করতে পারলেই তা ভাইরাল হয়। বলাই বাহুল্য, বর্তমান যুগে মোবাইল ফোন আর তার সাথে ইন্টারনেট গোটা বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। পাড়ার খবর হোক কিংবা দেশ-বিদেশের সবটাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই মুঠোফোনে দেখে নিতে পারি।

রানীগঞ্জের মিলি সরকার নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় তা বলাই যায়। সোশ্যাল মিডিয়ার ডেসক্রিপশন অনুযায়ী তিনি যোগাতে গোল্ড মেডেল পেয়েছেন। যোগার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়, ১ লাখ ৪৫ হাজার। প্রায়ই তিনি তার যোগা অনুশীলনের নানা ছবি ও ভিডিও শেয়ার করে ভাইরাল হন নেটিজেনদের একাংশের মধ্যে। সম্প্রতি তার নাইটি পড়ে ব্যাক ফ্লিপের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিউজ হয়েছে প্রায় ৪ লাখ ২ হাজারেরও বেশি।

বেশ কয়েকদিন আগে রানীগঞ্জের মিলি সরকার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রিল ভিডিও আকারে নিজের ব্যাক ফ্লিপের একটি ভিডিও শেয়ার করেছিলেন। গাঢ় নীল রঙের একটি নাইটি পড়ে প্রকাশ্য রাস্তায় সকলের সামনেই নির্ভয়ে, হাসিমুখে ব্যাক ফ্লিপ দিলেন, যা দেখে আবারো মুগ্ধ হলেন নেটনাগরিকদের একাংশ।

আরও পড়ুন: Video: ‘আন্টি’ বলে ডাকতেই যুবতীকে ধরে বেধড়ক মার, ভাইরাল হলো সেই ভিডিও

তার ফিটনেস প্রতিমুহূর্তে অবাক করে তার ভক্তদের। তিনি নিজের অনুশীলনের ছোট ছোট দৃশ্য শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা অন্য ভিডিও গুলোর মতই ছড়িয়ে পড়ে তার ফলোয়ার্সদের মধ্যে। নিজের এই কঠোর অনুশীলনের জন্য সকলের কাছে প্রশংসিতও হন তিনি। অনেকসময় তার এই অনুশীলনে সাহায্য করে থাকেন তার বাবা-মাও। মাঝে মাঝে তার শরীরের ফ্লেক্সিবিলিটি দেখে অবাক হন বেশিরভাগ নেটিজেন। তিনি যে এই বয়সেই যথেষ্ট দক্ষতার সাথে যোগাসন করতে পারেন তা সত্যিই প্রশংসনীয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz