Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘মা, কেক এখনো ডেলিভারি হয়নি’! কেকের বিজ্ঞাপনে এবার নিজেই নিজেকে ট্রোল করলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বিজ্ঞাপন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

‘মা, কেক এখনো ডেলিভারি হয়নি’! কেকের বিজ্ঞাপনে এবার নিজেই নিজেকে ট্রোল করলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বিজ্ঞাপন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখতে দেখা গিয়েছিল টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনি জানিয়েছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাবার পাননি তিনি। এরপর নেটিজেনদের কাছে সমালোচনা এবং কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। তবে নেটিজেনরা যখন সেই ঘটনা ভুলতে বসেছেন ঠিক তখনই নিজেই নিজেকে ট্রোল করে একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেল টলিউডের বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ওই জনপ্রিয় কেকের কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেখানেই খাবার ডেলিভারি না পাওয়ার প্রসঙ্গের পাশাপাশি অভিনেতা ফিরিয়ে এনেছেন তাঁর জনপ্রিয় কমার্শিয়াল ডায়লগ ‘মা আমি চুরি করিনি’র সুর।

সেই সুরেই বিজ্ঞাপনে তাকে তার মাকে বলতে দেখা যায় যে কেক অর্ডার করলেও এখনো তার ডেলিভারি হয়নি। যার ফলে একই সঙ্গে বেশ ক্ষুধার্ত এবং ক্রুদ্ধ হন তিনি। এরপরেই বিজ্ঞাপনে দেখা যায় স্বয়ং সান্তা ক্লজ কেক দিয়ে যাচ্ছেন অভিনেতাকে।

আরও পড়ুন: স্বাস্থ্যই সম্পদ! মেদহীন শরীর ধরে রাখতে ‘ভূমাসন’ করছেন ‘জুন আন্টি’ ঊষষী, দেখুন নায়িকার ঘাম ঝরানোর ভিডিও

বলাই বাহুল্য এদিন নেটিজেনরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রসিকতার প্রশংসা করেছেন। অভিনেতা যে নিজেই নিজেকে নিয়ে এধরনের বিজ্ঞাপন করবেন তা ভাবতে পারেননি অনেকেই। পরিচালক সৃজিত মুখার্জি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি শেয়ার করে অভিনেতাকে কুর্নিশ জানিয়েছেন। বলাই বাহুল্য এবার আরো একবার ট্রেন্ডে উঠে এসেছে সকলের বুম্বাদা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment