Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

মোতেরা স্টেডিয়ামের নাম “নরেন্দ্র মোদী স্টেডিয়াম”

মোতেরা স্টেডিয়ামের নাম “নরেন্দ্র মোদী স্টেডিয়াম”

মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে হয়ে গেল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুজরাতে এই স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আহমেদাবাদের মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটি। যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। বুধবার আনুষ্টানিকভাবে উদ্বোধন হল এই স্টেডিয়াম।

আরও পড়ুন: গয়না বিক্রি করে সিয়াচেনে জওয়ানদের জন্য অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ দম্পতির

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং বিসিসিআই সচিব জয় শাহ। এদিন থেকেই মোতেরায় শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের তৃতীয় টেস্ট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation