Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 July 2026

প্রয়াত সৌগত রায়ের স্ত্রী ডলি রায়; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী-অভিষেকের 

প্রয়াত সৌগত রায়ের স্ত্রী ডলি রায়; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী-অভিষেকের 

প্রায়ত হলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। সাংসদের পরিবার সূত্রে খবর, সম্প্রতি ফুসফুসে সংক্রমণ ছড়ালে সাংসদ পত্নীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডলি রায়। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকবার্তায় তিনি লেখেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। 

এদিন সাংসদ পত্নীকে দেখতে যান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সামাজিক মাধ্যমে সাংসদ পত্নীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে অভিষেক ব্যানার্জি লেখেন, ডলি রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার,পরিজন এবং অমুরাগীদের প্রতি আন্তরিক সমেবদনা জানাচ্ছি। 

আরও পড়ুন: পড়ুয়া-শিক্ষাকর্মীদের অবিলম্বে টিকাকরণ শেষ করতে হবে; জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ নবান্নের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal