সম্প্রতি উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা। ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিলকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। টানা ২-৩ দিন ধরে গণ্ডগোল চলে জঙ্গিপুরের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন: রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
সেই ঘটনার জেরে এবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপারদের বদলি করা হল। শুক্রবার এই মর্মে রাজ্য পুলিশের তরফে নির্দেশ জারি করা হয়েছে।
কয়েকদিন আগে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল জেলা। এবার বদলি করা হল দুই জেলার পুলিশ সুপারদের। তবে জানা গিয়েছে, এটি রুটিন বদলি।




