Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

২৪ জুন নন্দীগ্রাম গণনা মামলার শুনানি, জানাল কলকাতা হাই কোর্ট

২৪ জুন নন্দীগ্রাম গণনা মামলার শুনানি, জানাল কলকাতা হাই কোর্ট

১ সপ্তাহ পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার, ২৪ জুন, এই মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। 

আরও পড়ুন: এবার কোভিড সংক্রমিত সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতাকে ভর্তি করা হল হাসপাতালে

শুক্রবার সকাল ১১টায় এই মামলার শুনানি শুরুর কোথা ছিল। সেই মতো এজলাসে আসেন বিচারপতি। এরপর বিচারপতি চন্দ জানান, হাই কোর্টে ইলেকশন পিটিশনের শুনানির সময় মামলাকারীকে উপস্থিতি থাকতে হয়। এক্ষেত্রে এজলাসে গরহাজির মামলাকারী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আইনজীবী জানিয়েছেন, আইনের দেখানো পথেই তাঁরা চলবেন। এরপরই নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আগামী ২৪ জুন বিচারপতি চন্দের এজলাসে শুরু হবে হাই ভোল্টেজ মামলার শুনানি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal