Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

রাজনৈতিক সৌজন্যতা, জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিষেক ব্যানার্জির

রাজনৈতিক সৌজন্যতা, জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিষেক ব্যানার্জির

একেই বলে রাজনৈতিক সৌজন্যবোধ। প্রধানরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শুক্রবার জন্মদিন নরেন্দ্র মোদীর। এই বছর ৭১ পূর্ণ করলেন ভারতের প্রধানমন্ত্রী। সকালেই নিজের টুইটার থেকে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক ব্যানার্জি।

টুইটে অভিষেক মোদীর সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করেছেন। রাজনৈতিক সৌজন্যতায় বেশ খ্যাতি আছে অভিষেকের। মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁর স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। এবার মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ভুললেন না।

শুধু অভিষেক ব্যানার্জি নন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনৈতিক সৌজন্যবোধ প্রসংশনীয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সময় নিয়ম করে খোঁজ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্ত্রী শিখা মিত্রকে ফোন করে খবর নিয়েছিলেন মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: রোজ ১০০ টা পাই, ১৫০ টা করে পড়ি আর ২০০ টা করে ছিঁড়ে ফেলেদি, নির্বাচন কমিশনের চিঠি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal