Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

প্রথম মহিলা আইনজীবী হিসাবে বার কাউন্সিল থেকে সুপ্রিমকোর্টের বিচারপতি পদে শপথ নিলেন ইন্দু মালহোত্রা

সপ্তম মহিলা বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে শপথ নিলেন ইন্দু মালহোত্রা

প্রথম  মহিলা আইনজীবী হিসাবে বার কাউন্সিল থেকে সুপ্রিমকোর্টের বিচারপতি পদে শপথ নিলেন ইন্দু মালহোত্রা

সিনিয়র অ্যাডভোকেট ইন্দু মালহোত্রা শুক্রবার সুপ্রিমকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন। প্রথম মহিলা আইনজীবী হিসাবে সরাসরি সুপ্রিমকোর্টের বার কাউন্সিল থেকে বিচারপতি পদে শপথ নিলেন ৬১ বছর বয়সী মালহোত্রা। তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি দীপক মিশ্র। সুপ্রিমকোর্টের কলেজিয়াম এই সিনিয়র অ্যাডোভোকেটের নাম বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করেন জানুয়ারি মাসে। কেন্দ্রের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয় ২৫শে এপ্রিল। দেশের শীর্ষ আদালতের সপ্তম মহিলা বিচারপতি হিসাবে শপথ নিলেন ইন্দু। ১৯৮৩ সালে আইনজীবি হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৮ সালে যোগদান করেন সুপ্রিমকোর্টে। দক্ষ আইনজীবী হিসাবে সুনামের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন ইন্দু।

আরও পড়ুন: দেখুন ভিডিও: সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলে ঠিক কী আছে দেখে নিন এক ঝলকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *